Skip to main content

Posts

একটি " HONUDAY " র ইতিবৃত্ত

মানুষের জীবনে কত জ্বালা তার নেই ঠিক ৷ আজ ইস্কুল ডুব মেরেছি,ভাবলুম আহ সারাদিনটা বেশ জমিয়ে ল্যাদ খাওয়া যাবে ৷ সকাল সকাল কত্তা কলেজে বেরিয়ে যাবার পর ঘন্টাখানেক শরীরচর্চার করে ওপরে গেছি জলখাবার খেতে..... আমাদের রান্নাঘর দোতলায়৷ একতলা থেকে দোতলায় যাবার সিড়িটা বাইরের উঠোনের দিকে৷ দোতলায় উঠে একটা ছোট খোলা ছাত৷ ছাত থেকে দুটো সিঁড়ি উঠলে, রান্নাঘর লাগোয়া লম্বাআআ দালান ৷ দোতলার দরজা দিয়ে ঢুকে দালানের যে অংশ সেখানে ডাইনিং টেবিল , ফ্রীজ, মাইক্রোওয়েভ রাখা অন্যদিকে একটা ডিভান , বেতের চেয়ার আর টি.ভি. ৷ ৷ বাড়ীর এত ভৌগলিক বিবরণ কেন দিচ্ছি তা ক্রমশ প্রকাশ্য৷ তা যেটা বলছিলুম ,ওপরে গেছি জলখাবার খেতে , জলখাবার গুছিয়ে ডিভানের ওপর বাবু হয়ে বসে মনের আনন্দে টি.ভি দেখতে দেখতে খাচ্ছি ৷ হঠাৎ ওপরের ছাতে দুমদাম,ধুপধাপ আওয়াজ৷ বুঝলুম হনুর দল এসে আম গাছে উৎপাত চলাচ্ছে ৷ তা খাচ্ছে খাক কি আর হবে এই ভেবে নিজের খাওয়া আর বোকাবাক্সেই মন দিলুম....খাওয়া শেষ হতে সিঙ্কে এ থালা রাখতে যাব এমন সময় ঘাড় ঘোরাতেই দেখি এক আস্ত বিশাল বীর হনু গাছ থেকে লাফ দিয়ে ছোট ছাত হয়ে দরজা দিয়ে ঢুকে ডাইনিং টেবিলের এর দিকে তাকিয়ে বসে পড়ল ৷ তাকে দে...

শুভ ঝগড়া দিবস

মানুষের ঝগড়া নানা কারণে হতে পারে .... কিন্তু একটা বেজি.... একটা বেজির কারণে ঝগড়া কি সম্ভব???? হ্যাঁ , একটা বেজিকে নিয়েই..... আমার ২৫০ বছরের পুরোন নতুনবাড়ীতে ও নতুনবাড়ীর বাগানে মানুষের সাথেই সহাবস্থান করে বেজি , ভাম ,গন্ধগকুল , সাপ ইত্যাদি ইত্যাদি৷ তারা তাদের সংসারে নিজেদের মতন থাকে আমাদের বিরক্ত করে না ৷মাঝে মধ্যে শুধু বেজিদের দৌড় ঝাঁপ চোখে পড়ে ৷আর এদের দেখতে পেলেই এদের চেয়ে ১০ গুন আকারে বড় আমি ভয়ে যা চিৎকার করি তা শুনে ওদের পাশাপাশি বাড়ীর লোকজনেরও পিলে চমকে যাবার জোগাড় হয় ৷ আজ এই এক বেজিই আমাদের শোবার ঘরে ঢোকার তাল করছিল..এই নিয়েই বড়সড় সিরিয়াস ঝগড়া হয়ে গেল কত্তার সাথে৷ সেতো হুকো মুখ নিয়ে নিজের কর্মস্থল চলে গেল .... আমার মাথাটা একইসাথে ক্লক ওয়াইস এবং anti- ক্লক ওয়াইস ঘুরে চলায় , আগে থেকেই ইস্কুল যাব না বলেই ঠিক করেছিলাম৷ ঝগড়ার রেশ না কাটায়...মাথার মধ্যে ঝগড়ায় নিজের সমর্থনে বেশকিছু যুক্তি দিয়ে আমি কতটা ঠিক আর বর কতটা ভুল সেই বিচার করছি .... হঠাৎ মন বলে উঠল, " খুবতো বরকে দোষ দেওয়া হচ্ছে.... এই যে কাল একসাথে ফেরার সময় মোমো খাওয়াল তার বেলা?? " মাথা রেগে বলল, " থাপার মো...

একটা চেয়ার আর কিছু গল্পকথা

দোলনা চাপতে কার না ভালো লাগে....আমার তো ছোটবেলা থেকেই দোলনার প্রতি অমোঘ আকর্ষণ...কিন্তু মুশকিলটা ছিল মানুষটা আমি ছোট থেকেই বেশ মোটাসোটা, ফলত দোলনা চাপলেই আশপাশ থেকে কেউ না কেউ বলে উঠত "এইরে দোলনাটা ভেঙে পড়ল বলে" বা "দোলনাটা হাতিদের চড়ার জন্য নয়" আরও কত কি...খুব কষ্ট হত.... কষ্টে ঝপাং ঝাপ দিয়ে নেমে পড়তাম। তখন কলেজে পড়ি...আমার সবথেকে ভালো বন্ধুর বাড়ির উল্টো দিকে একটা পার্ক ছিল...প্রথম দিনই ওদের বাড়ি যাওয়ার সময় লক্ষ্য করেছিলাম ওই পার্কটিতে দুটো দোলনা আছে এবং যার সামনে বড় বড় অক্ষরে লেখা ছিল "২-৫ বছরের শিশুদের জন্য" ... তাতে কি !!! প্রথম ভালোবাসার টানে মানুষ সব অন্যায় করতে পারে ... যেদিন ওদের বাড়ীতে রাত্তিরে থাকতাম ... ৬টার পর পার্ক বন্ধ হয়ে গেলে ... অন্ধকারে ছোট পাঁচিল টপকে আমরা পার্কে ঢুকতাম ... আর মনের আনন্দে আমি দোল খেতাম ... ভাবলাম কি ভালো ... কেউ কিছু বলার নেই বারণ করার নেই ... কোন সময় সীমা নেই যতখুশি যতক্ষণ খুশি দোল খাও। এইভাবে ২-৩ বার সাধ পুরণের পরই ... একদিন পার্কের পাশের বাড়ী থেকে চিৎকার শোনা গেল "কে?? কেএএএ? কারা পার্কে?? প্রায়ই পার্ক বন্ধ হব...

বন্ধুবার্ষিকী

তিন বছর আগে গাঁটছড়া বেঁধে প্রিয় বন্ধু "বর" হলো৷ ভাবলাম বেশ মজার ব্যাপার হলো বটে... বরই বন্ধু আবার বন্ধুই বর ...বর কিছু গোলমাল বাধালে বন্ধুকে অভিযোগ করব আর বন্ধু ঝামেলা করলে বরকে নালিশ করব .....কিন্তু গত তিন বছর যা বলল তা অনেকটা এইরকম..... বরটা এক নম্বরের ভুলো....ঘড়ি..চশমা..গাড়ীর চাবি কোথায় রাখে সবব ভুলে যায়...দোকান থেকে ৫ টা জিনিষ আনতে বললে ২টো অবধারিত ভুলবেই ভুলবে....উফ্ ফ্ ফ্!!! তবে আমার বন্ধুটা বড্ড ভালো ... আমাদের প্রথম দেখা হওয়ার দিন মনে রাখার থেকে হারিয়ে যাওয়া আধার কার্ড, ভোটার কার্ড,প্যান কার্ড আরও সব দরকারি কাগজপত্র সামলে গুছিয়ে রাখা থেকে প্রয়োজনে খুঁজে দেওয়া সবটাই তারই কৃতিত্ব৷ বরটা মোটে surprise দিতে পারে না৷ বলে তুমি বলে দাও কি surprise নেবে ??? কি জ্বালা !!!! বন্ধুটি কিন্তু ঠিক আমার জন্মদিনে মাঝরাতে চুপিচুপি উঠে মাথার পাশে নতুন প্রিয় গল্পের বই আর আর অতি প্রত্যাশিত একটা চিঠি ঠিক রেখে দেয়। বরটার মনের নানা রকমের চাপের শেষ নেই৷ সেতো মুখফুটে কিছু বলেও না....তার মুখের ভাব দেখে মনের অবস্থা বুঝে নানা ভাবে বুঝিয়ে তার মনের ভার লাঘব করতে হয়৷ কিন্তু আমার মনের ভারের কি...